নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৪৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা প্রানে বেচে ফিরতে সক্ষম হয়েছে ঘটনাস্থল থেকে। এই ঘটনা ঘটনার পর শোকে মুহ্যমান সারা বিশ্ব।

পুরো বিশ্বের সাথে নেক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদি। সেই সাথে তিনি বাংলাদেশ দলের খবর নেওয়ার জন্য সরাসরি কথা বলেছেন তামিম ইকবালের সাথে।

এই ব্যাপারে নিজের টুইটার প্রোফাইলে শহীদ আফ্রিদি লিখেন, ‘ভয়াবহ দুর্ঘটনা ক্রাইস্টচার্চে। আমি সবসময়ই নিউজিল্যান্ডকে সবচেয়ে শান্তিপূর্ণ একটি দেশ হিসেবেই দেখেছি। সেখানে মানুষরাও খুব বন্ধুপরায়ণ। আমি তামিমের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশের খেলোয়াড়রা এবং স্টাফরা নিরাপদে আছে এটাই বড় পরিত্রাণ। এসব বিষয়ে সারাবিশ্বের এক জোট হওয়া উচিৎ। ঘৃণা ছড়ানো বন্ধ করা উচিৎ। হামলায় নিহতদের জন্য দোয়া। আল্লাহ্‌ সহায় হন।’