চলতি মাসের শেষের দিকে ২০২০’র বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে স্পেন জাতীয় দল। এই ম্যাচ দুইটি সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস এনরিকে। ২৩ সদস্যের দল থেকে বাদ পড়েছে তারকা ফুটবলার ইস্কো অ্যালার্কন।

তুলনামূলক তারুণ্যনির্ভর দলই ঘোষণা করেছেন এনরিকে। ২৩ সদস্যের স্কোয়াডে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ৮ জন। তারুণ্যনির্ভর এই দল নিয়ে এই মাসের ২৪ তারিখ নরওয়ের বিপক্ষে খেলতে নামবে স্পেন। এই ম্যাচের পর এনরিকের শিষ্যরা তিন দিনের বিশ্রাম নিয়ে মাল্টার বিপক্ষে মাঠে নামবে।

একনজরে ইউরো বাছাইপর্বের জন্য স্পেন স্কোয়াড: ডেভিড ডি গিয়া, কেপা আরিজাবালাগা, পাউ লোপেজ, হোসে গায়া, জর্দি আলবা, হুয়ান বেরনাট, মারিও হারমোসো, ইনিগো মার্টিনেজ, সার্জিও রামোস, সার্জি গোমেজ, হেসুস নাভাস, সার্জিও রবার্তো, সার্জিও বুসকেটস, রদ্রি হার্নান্দেজ, দানি সেবায়োস, ফাবিয়ান রুইজ, সার্জিও স্যানালেস, দানি পারেজো, আলভারো মোরাতা, রদ্রিগো মরেনো, মার্কো অ্যাসেনসিও, ইকার মুনিয়ান ও জ্যামি মাতা।