ইংল্যান্ড বিশ্বকাপের জন্য আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি দলের স্কোয়াড ঘোষণা করতে হবে ২৩ মের মধ্যে। এই লক্ষে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘোষিত দলের ২৩ জন খেলোয়াড় থেকে বাছাই করা হবে চূড়ান্ত ১৫ জন। তবে অন্যান্য বারের মতো এবারও সমর্থকদের চমকে দিয়েছে পাকিস্তানের ২৩ সদস্যের প্রাথমিক দলটা।
পাকিস্তানের ২৩ সদস্যের প্রাথমিক দলের বড় চমক হয়ে এসেছে সবে মাত্র শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান উমর আকমল এবং দুর্দান্ত ফর্মে থাকা তারকা ফার্স্ট বোলার ওয়াহাব রিয়াজ। এই দুই তারকা প্লেয়ার ছাড়াও পাকিস্তান দলে জায়গা হয়নি সম্প্রতি শেষ হওয়া পিএসএলে ব্যাট হাতে দারুণ পারফর্ম করা আক্রমণাত্মক ব্যাটসম্যান আহমেদ শেহজাদের।
একনজরে পাকিস্তানের প্রাথমিক স্কোয়াড: সরফরাজ আহমেদ, আবিদ আলি, আসিফ আলি, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল হক, জুনায়েদ খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহিন-শাহ আফ্রিদি, শান মাসুদ, শোয়েব মালিক, উসমান খান শেনওয়ারি ও ইয়াসির শাহ।