বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ভারত

আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। যথারিতি এবারের বিশ্বকাপে ভারত দলকে নেতৃত্ব দিবেন বিরাট কোহলি আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা।

পূর্ব ঘষিত সময়নুযায়ী আজ সোমবার ১৫ এপ্রিল বিকালে সংবাদ সম্মেলের মাধ্যমে দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। তবে ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পায়নি বহুল-আলোচিত রিশাভ পান্ত। মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় উইকেটরক্ষক হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছে লোকেশ রাহুল এবং দীনেশ কার্তিক। বিশ্বকাপে ভারতীয় দলে অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন- বিজয় শংকর, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া।

একনজরে দেখে নিন ২০১৯ বিশ্বকাপে ভারতের স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, কুলদীপ যাদব, বিজয় শংকর, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, যুযবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি।

আপনার মতামত দিন