আসন্ন বিশ্বকাপের জন্য গতকাল সোমবার (১৫ এপ্রিল) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঘোষিত দলে জায়গা পেয়েছে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। বিশ্বকাপ দলে জায়গা পেয়ে বেশ উচ্ছাসিত দীনেশ কার্তিক।

ভারতের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে জনপ্রিয় সংবাদপত্র দ্য হিন্দুকে দীনেশ কার্তিক নিজের উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘আমিও চিন্তিত ছিলাম। বিশ্বকাপের মতো বড় আসরের খেলার অভিজ্ঞতা সবাই অর্জন করতে চাই। দল ঘোষণার পরে থেকেই স্বস্তি লাগছে। এটা খুবই আনন্দের সংবাদ।’

ভারতীয় দলে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসাবে ধোনিকে টপকে একাদশে জায়গা পাওয়া নিয়ে দীনেশ কার্তিক বলেন, ‘সবগুলো ম্যাচেই ধোনি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবে। সে যদি না পারে তখনই আমার ওপরর দায়িত্ব পড়বে। তবে আমি মনে করি, একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে আমার একাদশে জায়গা পাওয়ার সুযোগ রয়েছে।’

বর্তমান ভারতীয় দলে ৪ নম্বর ব্যাটিং পজিশনে কে ব্যাট করবে এই সমস্যা বহুদিনের। নির্দিষ্ট কোন প্লেয়ারি থিতু হতে পারছে না এই জায়গাতে। কিন্তু দীনেশ কার্তিকের ইচ্ছা ৪ নম্বর পজিশনেই নিজেকে দেখতে। এই ব্যাপারে তিনি জানান, ‘আমি ৪ নম্বরে ব্যাটিং করার সামর্থ্য রাখি, যেখান থেকে আমি ইনিংসটাকে গড়ে তুলে পারবো। এই পজিশনে আমি আগেও ভালো করেছি। আমি ব্যাটিং অর্ডারের নিচের দিকেও খেলতে পারি, যেখানে একজন ফিনিশারের ভূমিকা পালন করতে হবে।’