এই মুহূর্তে বিশ্বের অঘোষিত নাম্বার ওয়ান স্পিনার রশিদ খান। এই ব্যাপারে সন্দেহ প্রকাশ করার মত ক্রিকেট প্রেমী খুঁজে পাওয়া যাবে না। শুধু তাই নয় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারও তিনি। একবার ভাবুন যেই দলে এই রকম একজন পৃথিবী সেরা খেলোয়াড় থাকে সেই দলের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষ দলের প্লেয়ার-দেড় কি অবস্থা হয়? অবস্থা যাই হোক নিজ দল আফগানিস্তানকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী স্বয়ং রশিদ খান নিজেই। রশিদের মতে শুধু কাগজে কলমেই নয় বরং সত্যিকার অর্থেই যে আফগানিস্তান খুব ভালোই একটি দল তা ক্রিকেট বিশ্বকে দেখানোর সময় এসেছে।
এবারের বিশ্বকাপে আফগানিস্তানের লক্ষ্য জানিয়ে রশিদ খান বলেন, ‘আমি মনে করি আমরা খুবই ভালো দল। এখন সময় বিশ্বকেও সেটা দেখানোর। এবারের বিশ্বকাপে আমাদের লক্ষ্য বড় দলগুলোকে হারানোর। এবার ক্রিকেট বিশ্ব দেখবে আমরা কতটা শক্তিশালী। আমরা কেবল খাতা কলমেই শক্তিশালী নই, ময়দানের খেলাতেও যেকোন দেশকে হারানোর ক্ষমতা আমাদের আছে। আর এই বিশ্বকাপে আমরা সেটাই করে দেখাবো।
গতকাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কঠিন চাপের মধ্যে থেকেও পাকিস্তানকে হারিয়ে আফগানিস্তান প্রমান করেছে তারা কি করতে পারে। রশিদ খান গত ম্যাচের মত করেই স্নায়ুযুদ্ধ জয় করে বের করে নিতে চান কাঙ্ক্ষিত সাফল্য। এই প্রসঙ্গে রশিদ খান জানান, ‘এর আগে আমরা চাপের মুহূর্তে ভালো করতে পারিনি। কিন্তু বিশ্বকাপ মানেই বড় দলগুলোকে হারানোর সুযোগ। তাই ভালো খেলতে হবে। আমরা অতীতে এশিয়া কাপে ভালো খেলেছি। এখন আমাদের ভালো কিছু করার সময়।’