আগামীকাল রবিবার সকাল সাড়ে নয়টায় জেট এয়ারওয়েজের ফ্লাইটে রওনা হবে ১৫ সদস্যের মহিলা ক্রিকেট দল। গন্তব্য প্রতিবেশী দেশ ভারত।  ভারতের মহিলা দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে সালমারা। দুই সপ্তাহের সফরের  ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক সালমা খাতুন। ২, ৪ ও ৫ এপ্রিল তিনটি টি-টোয়েন্টি ম্যাচই হবে বরোদায়। প্রথম ওয়ানডে ৮ এপ্রিল। ১০ ও ১২ এপ্রিল হবে শেষ দুটি ওয়ানডে। ওয়ানডেগুলো হবে আহমেদাবাদে।

১৫ সদস্যের মহিলা দল: সালমা খাতুন, আয়েশা আক্তার, পান্না ঘোষ, লতা মণ্ডল, ফারজানা হক, জাহানারা আলম, রুমানা আহমেদ, নুজহাত তাসনিম, আয়েশা রহমান, সুলতানা ইয়াসমিন, রিতু মনি, সোহেলী আক্তার, তাজিয়া আক্তার, শাহনাজ পারভীন ও ফাহিমা খাতুন।