ওয়ানডে র্যাকিং-র সেরা অলরাউন্ডার সাকিবকে চুক্তিবদ্ধ করছে ইংলিশ কাউন্টি দল লিচেস্টারশায়ার। ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি প্রতিযোগিতার এবারের মৌসুমে লিচেস্টারশায়ারের হয়ে মাঠে নামবেন সাকিব। ক্রিকইনফোর দেয়া এক খবরে বলা হয়, এ মৌসুমে দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে সাকিবকে চুক্তিবদ্ধ করেছে লিচেস্টারশায়ার। তবে চুক্তির বিস্তারিত জানানো হয়নি। এছাড়া আরেক বিদেশী জশুয়া কব যিনি বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে খেলেছেন।সাকিবকে দলে পেয়ে উচ্ছ্বসিত লিচেস্টারশায়ারের প্রধান কোচ ফিল হুইটিকেস। তিনি বলেন, ‘আমি সত্যিই বেশ আনন্দিত। আমরা এমন একজনকে চুক্তিবদ্ধ করতে পেরেছি, যে ওয়ানডেতে বিশ্বের সেরা অলরাউন্ডার।’ দলের প্রধান নির্বাহী মাইক সিডালও বলেন, ‘সাকিবের মতো প্রতিভাধান একজন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করতে পেরে আমরা আনন্দিত। ”
এবার কাউন্টিতে সাকিব খেলবেন লিচেস্টারশায়ারে