২০১৪ বিশ্ব টি২০ ক্রিকেটের আয়োজকের দায়িত্বে রয়েছে বাংলাদেশ। পুরুষ ও মহিলাদের দুই বিভাগেরই আয়োজক হচ্ছে বাংলাদেশ। ২০১৪ টি-২০ বিশ্বকাপের পুরুষ ও প্রমীলা দলের খেলা আয়োজনের জন্যে ৬টি ভেন্যু চূড়ান্ত করেছে বোর্ড। মিরপুর স্টেডিয়াম সহ, ফতুল্লা, বিকেএসপি, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। কক্সবাজারে নির্মিতব্য স্টেডিয়ামে শুধুমাত্র প্রমীলা বিশ্বকাপের আয়োজন হবে বলে জানিয়েছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপণ। ভেন্যু পরিদর্শনের জন্যে ইঞ্জিনিয়ার্স কোরের প্রতিনিধি ও আইসিসির কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার ভ্যান ইউগ্যান ভুরেন ঢাকায় এসেছেন। রবিবার রাতে ঢাকায় পা রাখার পর সোমবারই ভেন্যু পরিদর্শন করেন ভুরেন। মিরপুর স্টেডিয়াম দেখার পর ফতুল্লা স্টেডিয়ামও দেখেন তিনি। মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হবেন মি ইউগ্যান
। পর দিন কক্সবাজারের নতুন স্টেডিয়ামের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ঢাকা ফিরবেন তিনি। ঢাকায় ফেরার এক দিন পর সিলেটের উদ্দেশ্যে রওয়া হবেন তারা। ১৩ জুন রাতে ঢাকায় ফিরে পর দিন ১৪ জুন ঢাকা ত্যাগ করবেন ভুরেন।