গত অক্টোবর-নভেম্বরে নিউmushfiqজিল্যান্ডকে একদিনের ক্রিকেটে হোয়াইট-ওয়াশ করে ঘরের মাঠে নিজেদেরকে আরও শক্তিশালী প্রমাণ করে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে রঙ্গিণ জার্সিতে সাতটি ম্যাচ খেলেছে টাইগাররা। একটিতেও জয়ের মুখ দেখেনি মুশফিকের দল। শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজ হারের পর এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজয় বরণ করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে নবাগত আফগানিস্তানের কাছে যেভাবে হেরে তাতে লজ্জায় পড়েছে ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের নবীনতম দেশ আফগানিস্তান ফতুল্লায় বাংলাদেশকে ৩২ রানে হারিয়ে নিজেদের শক্তি ও সামর্থ্যের প্রমাণ দেয়। আকাশে উড়তে থাকা বাংলাদেশ; আফগানিস্তানের বিপক্ষে হেরে মাটিতে নেমে আসে। আফগানিস্তানের বিপক্ষে হারের ক্ষত বেশ কষ্ট দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে। রোববারই বিসিবিতে নিজ কক্ষে অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ শেন জার্গেনসনের সাথে বৈঠকে বসেন পাপন। বৈঠকে বোর্ড সভাপতি নাজমুল হাসান দলের সামগ্রিক পরাজয়গুলো নিয়ে কথা বলেন। বৈঠক নিয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বাংলাদেশ দলের হঠ্যাৎ হারের পিছনের কারণগুলো জানতে চান বোর্ড সভাপতি।এবং বোর্ড সভাপতি জয়ের জন্যে করণীয় সকল পদক্ষেপ গুলো নেবার নির্দেশ দেন। জালাল ইউনুস আরও জানান, কোচ শেন জার্গেনসন আলাদাভাবে সকল খেলোয়াড়দের সাথে কথা বলে যেই সমস্যা গুলো হচ্ছে সেগুলো সমাধানের চেস্টা করছেন।এবং অধিনায়ক কোচ বোর্ড প্রধানকে জয়ের ব্যাপারে আশ্বাস প্রদান করেন। বিসিবি সভাপতির সাথে বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান।