আগামী মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ১৭ সদস্যের এই দলে জায়গা পেয়েছে বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া দুই ক্রিকেটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও বাঁহাতি স্পিনার নাঈম হাসান।
দেখে নিন ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন,ইয়াসির আলি চৌধুরী রাব্বি ও নাঈম হাসান।
৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৭ মে ২০১৯- বাংলাদেশ বনাম উইন্ডিজ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
৯ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১১ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৩ মে ২০১৯- বাংলাদেশ বনাম উইন্ডিজ, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।
১৫ মে ২০১৯- আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠ।
১৭ মে ২০১৯- ফাইনাল, ম্যালাহাইড ক্রিকেট ক্লাব মাঠ।