indet20গ্রুপ পর্বে একটি ম্যাচও হারতে হয়নি টিম ইন্ডিয়ার। রোববার শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭৩ রানের বিশাল ব্যবধানে হারায় ধোনীবাহিনী। এ পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাটিং করতে নেমে ভারত যুবরাজ সিংহের অর্ধশতকের উপর ভর করে ৭ উইকেটে ১৫৯ রান জমা করে। পারফরমেন্সের অপেক্ষায় থাকা যুবরাজ সিং আজ অস্ট্রেলিয়াকে পেয়েই উজ্জীবিত হয়ে উঠে। তুলে নেয় অর্ধশতক। ৪৩ বলে ৫ চার ও ৪ ছয়ে ৬০ রান করেন বাহাৃতি এই ব্যাটসম্যান। এাড় ধোনী ২৪ ও বিরাট কোহলী ২৩ রান করেন। ব্যাটিং লাইন আপ হিসেবে ১৬০ রানের লক্ষ্যটা বড় ছিল না অস্ট্রেলিয়ার। কিন্তু বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৮৬ রানে সব উইকেট হারিয়ে বসে অসিরা। সর্বোচ্চ ২৩ রান করেন ম্যাক্সওয়েল। স্পিনার রবি চন্দ্রন অশ্বিন ৪টি ও অমিত মিশ্রা ২টি উইকেট নেন। বিশ্বকাপের সুপার টেনের তিনটি ম্যাচেই পরাজিত হয়ে ছিটকে গেল অস্ট্রেলিয়া। এখন একমাত্র ভরসা বাংলাদেশ। স্বাগতিকদের সাথে শেষ ম্যাচ খেলেই বিমান ধরবে জর্জ বেইলির দল। ওয়ানডে ক্রিকেটে আধিপত্য করা অসিদেরকে আরও দুই বছর অপেক্ষা করতে হবে টি-টোয়েন্টির শিরোপার জন্যে।