দক্ষিণ আফ্রিকার মাঠে গিয়ে তাদের বিপক্ষে টেস্ট সিরিজ জয় করে আসা অসম্ভব এক কাজ। অসম্ভব এই কাজকে সম্ভব করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার আগে এই কীর্তি ছিল শুধু মাত্র অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডেরই।

লঙ্কানদের কাছে লজ্জাজনকভাবে টেস্ট সিরিজ হারের পর এবার ওয়ানডে সিরিজ জয়লাভ করতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। যেহেতু সামনে ক্রিকেট বিশ্বকাপ তাই দু’দলের জন্যই এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। তবে গুরুত্বপূর্ণ এই সিরিজের দল থেকে বাদ পড়েছে তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। অনেক দিন পর দলে ফিরেছে পেসার লুঙ্গি এনগিদিক।

শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনরিক্স, ইমরান তাহির, ডেভিড মিলার, উইয়ান মালদার, লুঙ্গি এনগিদি, এনরিখ নর্টজে, আন্দিল পেহলুকাইয়ো, দুয়ানে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, ডেল স্টেইন, রাসি ফন ডার ডুসেন।