সাকিব আল হাসান একমাত্র বাংলাদেশি প্লেয়ার হিসাবে অংশ নিয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে)। সাকিব কলকাতা নাইট রাইডার্সের সাথে দীঘ ৭ বছরের সম্পর্কের ইতি টেনে গত বছর যোগ দিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদে। এবারের আসরেও হায়দরাবাদের হয়ে খেলবেন তিনি। আজ থেকে শুরু হবে আইপিএলের ১২তম আসর। আসবে দ্বিতীয় ম্যাচেই আগামীকাল মাঠে নামবে সাকিবের হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে কলকাতায় ফিরে স্মৃতিকাতর হয়ে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পুরানো ঘরে ফিরে হায়দরাবাদের স্বাগত জানানো ভিডিওতে সাকিব জানিয়েছেন তার মনের কথা।
হায়দরাবাদের ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘কলকাতায় ফিরে আসলাম। ইডেন গার্ডেন্সে এতো দর্শকের সামনে খেলা দারুণ কিছু। এখানে আমার অনেক অনেক স্মৃতি আছে। আমরা এখন সামনের ম্যাচটি খেলতে মুখিয়ে আছি। আমাদের সমর্থন করতে থাকুন এবং আমাদের উপরে বিশ্বাস রাখুন। আশা করি আমরা আমাদের শিরোপা ফিরিয়ে আনতে পারব।’