আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে বিরাট কোহলির ভারত। এই নিয়ে টানা তিন বছর টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলো ভারত। ফলস্বরূপ টানা তিন বছর ধরে টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখার পুরস্কার হিসেবে ভারত পাবে এক মিলিয়ন ডলার। ভারতের পরেই রয়েছে সবে মাত্র বাংলাদেশকে সিরিজ হারানো নিউজিল্যান্ড।

একনজরে আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট র‍্যাংকিং:

দলপয়েন্টরেটিং
ভারত৫,০০৭১১৬
নিউজিল্যান্ড৩,৫৭০১০৮
দক্ষিণ আফ্রিকা৪,৩৯৭১০৫
অস্ট্রেলিয়া৪,৫৬৬১০৪
ইংল্যান্ড৫,৪৯০১০৪
শ্রীলঙ্কা৪,৭৩৭৯৩
পাকিস্তান২,৮০৩৮৮
ওয়েস্ট ইন্ডিজ২,৯৯৫৭৭
বাংলাদেশ ১,৮৯৮৬৮
জিম্বাবুয়ে১৩৮১৩