আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাংকিংয়ে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে বিরাট কোহলির ভারত। এই নিয়ে টানা তিন বছর টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলো ভারত। ফলস্বরূপ টানা তিন বছর ধরে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখার পুরস্কার হিসেবে ভারত পাবে এক মিলিয়ন ডলার। ভারতের পরেই রয়েছে সবে মাত্র বাংলাদেশকে সিরিজ হারানো নিউজিল্যান্ড।
একনজরে আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত টেস্ট র্যাংকিং:
| দল | পয়েন্ট | রেটিং |
| ভারত | ৫,০০৭ | ১১৬ |
| নিউজিল্যান্ড | ৩,৫৭০ | ১০৮ |
| দক্ষিণ আফ্রিকা | ৪,৩৯৭ | ১০৫ |
| অস্ট্রেলিয়া | ৪,৫৬৬ | ১০৪ |
| ইংল্যান্ড | ৫,৪৯০ | ১০৪ |
| শ্রীলঙ্কা | ৪,৭৩৭ | ৯৩ |
| পাকিস্তান | ২,৮০৩ | ৮৮ |
| ওয়েস্ট ইন্ডিজ | ২,৯৯৫ | ৭৭ |
| বাংলাদেশ | ১,৮৯৮ | ৬৮ |
| জিম্বাবুয়ে | ১৩৮ | ১৩ |