চট্টগ্রামের ছেলে ইয়াসির আলি চৌধুরী রাব্বি। গত বিপিএল থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটের প্রতিটি আসরেই ভালো করে নির্বাচকদে নজর কেরেছিলেন তিনি। ফলস্বরূপ জায়গা পেয়েছিলেন সর্বশেষ আয়ারল্যান্ড সফরের দলেও। সেই সঙ্গে রয়েছেন বিশ্বকাপের স্ট্যান্ডবাই থাকা প্লেয়ারদের তালিকাতেও। সম্প্রতি ইয়াসির আলি জানিয়েছেন যেকোনো সময় দলের সাথে যোগ দিতে প্রস্তুত আছেন তিনি।

প্রথমবারের মত আয়ারল্যান্ড সফরে জাতীয় দলে সুযোগ পেলেও কোনো ম্যাচ খেলার সোভাগ্য হয়নি তরুণ এই ব্যাটসম্যানের। তবে এই কারণে একটুও হতাশ নয় তিনি বরং এই সুযোগকে নিজের ক্যারিয়ারের অনেক বড় প্রাপ্তি হিসাবে দেখছেন তিনি। এই প্রসঙ্গে রাব্বি বলেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। জাতীয় দলের সাথে ড্রেসিংরুমে থাকাটা বড় প্রাপ্তি। ম্যাচ না খেললেও সেখানে অনেক কিছু শিখেছি।‘

বর্তমানে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) ক্যাম্পে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন বিশ্বকাপের স্ট্যান্ডবাই থাকা ইয়াসির আলি চৌধুরী রাব্বি। সেখান থেকে জানিয়েছেন এইচপি ক্যাম্পে প্রয়োজনীয়তা। তিনি জানান, ‘এখন এইচপির ক্যাম্প না চললে আমি হয়তো চট্টগ্রামে আমার বাড়িতে থাকতাম। হয়তো আমি নিজে নিজে অনুশীলন করতাম কিন্তু সেটা ঠিকভাবে হতো না, এখানে দলের সাথে থেকে যেমনটা হচ্ছে। এখন এইচপি দলের সাথে আছি। এখানে যেভাবে প্রাকটিস করতে পারবো সেটাই আমার প্রস্তুতিকে আরও ভালো করে তুলবে।’

যেহেতু বিশ্বকাপের স্ট্যান্ডবাই প্লেয়ার হিসাবে রয়েছে সেই কারণে যে কোনো মুহূর্তে আসতে পারে বিশ্বকাপ দলে ডাক। তাই নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখছেন সব সময়। এই প্রসঙ্গে রাব্বি জানান, ‘স্ট্যান্ডবাই তালিকায় আছি। যেকোনো সময় ডাক পড়তেও পারে। আমার জীবনটাই তো এমন। আল্লাহ না করুক, যদি কেউ ইনজুরিতে পড়ে বা অন্য কোনো সমস্যা হয় তাহলে স্ট্যান্ড বাই থেকে ডাক পড়বে। সেক্ষেত্রে আমি মানসিকভাবে প্রস্তুত আছি এবং যতদিন বিশ্বকাপ চলবে আমিও ততদিন সেভাবেই প্রস্তুতি নিয়ে রাখবো।’