আট মাস পর একদিনের ম্যাচ খেলতে নামা বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপের পারফরমেন্সকে মনে করে মনেবলের দিক দিয়ে শীর্ষে থাকতে পারে। অপরদিকে ক্যারিবীয় দল টি-২০ বিশ্বকাপ জয় করে টেস্ট সিরিজ জয় করে মানসিক ও শক্তি সামর্থ্য বিচারে এগিয়ে থাকবে। ক্যারিবীয় দলটি পরিপূর্ণ হলেও সাকিব বিহীন বাংলাদেশকে পরিপূর্ণ না ও মনে হতে পারে। ক্যারিবীয়দের বিপৰে ২১তম ম্যাচ খেলতে নামা বাংলাদেশ আজ স্কোয়াডে থাকা চার নতুন মুখকে প্রথম একাদশে জায়গা দিয়ে দল সাজিয়েছে। সোহাগ গাজী, আনামুল হক বিজয়, আবুল হাসান রাজু ও মমিনুল হক। চার জনই বয়সের দিক দিয়ে ২১ ছুই ছুই।

স্মরণীয় অভিষেক টেস্ট সিরিজের পর একদিনের দলে জায়গা পাবেন সেটা এক প্রকার নিশ্চিত ছিল সোহাগ গাজীর জন্যে। প্রথম দুই আন্তর্জাতিক টেস্ট ম্যাচে সোহাগ গাজীর সংগ্রহ ১২ উইকেট। নাইমুর রহমান দুর্জয়ের পর প্রথম কোন অভিঙ্গ অফ স্পিনার হিসেবে তার অন্তর্ভুক্তি হয়। নিজের অভিষেকের ম্যাচে ৯ টি ও পরের ম্যাচে ৩ টি উইকেট নিয়ে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে ছিলেন। তাই একদিনের দলে তার অভিষেক যে নিশ্চিত ছিল তা বোঝাই যাচ্ছিল। আর এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত সোহাগ গাজী তার একদিনের অভিষেক ম্যাচেই প্রথম ওভারে ভয়ংকর হয়ে উঠা গেইলকে ও পরের ওভারে মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে দেন। অবশ্য দশম ওভারে শর্ট মিড অনে দাড়িয়ে সিমন্সের ক্যাচ মিস করেন।

ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগে একের পর এক ব্যাটিং পারফরমেন্স এ উজ্জীবিত আনামুল হক বিজয়। চলতি সিরিজের হঠ্যাৎ তামিমের ইনজুরির আশংকার কারণে ঢাকা থেকে খুলনায় উড়িয়ে নিয়ে আসা হয়। কিন্তু তামিম আশংকা মুক্ত হলে তাকে আর দলে নেয়া হয়নি। কিছুদিন আগে টি-২০ তে জাতীয় দলের জার্সি গায়ে জড়ালেও একদিনের অভিষেক হল আজই। তবে সর্বশেষ এশিয়া কাপের ১৪ সদস্যের স্কোয়াডে জায়গা পেলেও বেস্ট একাদশে আর খেলা হয়নি তখন।

আবুল হাসান রাজু। খলনায়ক হয়ে গিয়েছিলেন টি-২০ বিশ্বকাপে পাকিসত্দানের বিপৰে ক্যাচ মিস করে। কিন্তু নিজের নামের সাথে সেটা দূর করতে বেছে নিলেন নিজের ঘরের মাঠকেই। অভিষিক্ত ম্যাচেই আমিনুল ইসলাম বুলবুল ও মোহাম্মদ আশরাফুলের পর তৃতীয় বাংলাদেশী হিসেবে অভিষিক্ত ম্যাচেই শতক হাকিয়ে বাংলাদেশের স্কোরকে খাদের কিনারা থেকে টেনে নিয়ে আসেন। পেসার হিসেবে দলে অন্তর্ভুক্তি হলেও প্রথম ইনিংসে ১০৮ করে ব্যাটসম্যান হিসেবেও নিজের নাম লিখিয়ে দেন।

সাকিব আল হাসানের দুই ম্যাচের ইনজুরি সুযোগ করে দিয়েছে অনুর্ধ-১৯ দলের সবেচয়ে সম্ভাবনাময় তরুণ মমিনুল হকে দলের ঢোকার। সাকিব তার আদর্শ ক্রিকেটার। অথচ দলে অন্তুভুক্তি সাকিবের কারণে। অনুর্ধ-১৯ দলের হয়ে জিম্বাবুয়ে সফরে সবচেয়ে কম বয়সে সর্ববচ্চ রান করেছিলেন এই তরুণ। মিডল অর্ডারে নিয়মিত পারফরমার মমিনুল হক নিজের সামথ্যের প্রমাণ দিয়েই দলে এসেছে। সর্বশেষ ক্যারিবীয়দের বিপৰে প্রস্তুতি ম্যাচে ৪৫ রান করে নিজের জায়গাটা নিশ্চিত করেই নিয়েছিলেন তিনি।