বাংলাদেশ প্রিমিয়ার লীগে মঙ্গলবার দিনের প্রথম খেলায় খুলনা রয়েল বেঙ্গলস এবং সিলেট রয়েলস দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়। টসে জয় লাভ করে খুলনার অধিনায়ক জোহান মোবারক সিলেটকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। ২০ ওভারে সিলেটের সংগ্রহ ১৯৬ রান। খুলনা ব্যাটিং করে ১৩৫ রানে আটকে ৬১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। পাহাড় সমান রান তাড়া করতে নেমে ৩১ রান তুলতেই টপ অর্ডার ব্যাটসম্যানদের বর্থতায় দলীয় ২২ রানে শাহরিয়ার নাফীস(৮), ২৫ রানে হ্যারিস (৮) এবং মোবারক (০) ও ৩১ রানে ব্রিট (৮) ফিরে যান। ৫ম উইকেট জুটিতে ওয়েসেলস এবং মিথুন আলী ৮২ বলে ৮৪ রানে জুটি গড়ে রানের চাকাকে সচল রাখে। শেষ ১২ বলে খুলনার প্রয়োজন ৮২ রান। ২০ রান তুলে খুলনা এবারের আসরে নবম পরাজয় গ্রহণ করে। নবী ২৮ রানে ৩ উইকেট তুলে নেন।
এর আগে দুই ওপেনারের অর্ধশতকে বড় স্কোর গড়ার সুযোগ পায় সিলেট। ১৩৪ রানের জুটি গড়ে স্টারলিং ৬৬ রানে ফিরে যান। ৯ রান যোগ করতেই চন্দ্ররপল এবং মুশফিক ফিরে যান। শেষ দিকে নাজমুল হোসেন মিলন এবং চিগাম্বুরা মাত্র ২৩ বলে ৫২ রান যোগ করলে সিলেট ১৯৬ রানের সংগ্রহ পায়। ম্যান অব দা ম্যাচ হয়েছেন সিলেটের পল স্টারলিং।