আগামী ১৬ থেকে ২২ জুন পর্যন্ত চীনের হাইইয়াংয়ে অনুষ্ঠিতব্য তৃতীয় এশীয়ান বিচ গেমসে অংশ নেবে বাংলাদেশ। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানিয়েছে, বাংলাদেশ কাবাডি, ফুটবল, Asian Beach Games 2012 logoবাস্কেটবল, ভলিবল ও রোলার স্কেটিংয়ে অংশ নেবে। যদিও ৪৫টি দেশের অংশগ্রহণে হতে যাওয়া এই প্রতিযোগিতায় খেলার সংখ্যা ১৪টি। প্রতিযোগিতায় ভালো করার ব্যাপারে বাংলাদেশ আশাবাদী। বিওএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) এম ওয়ালিউল্ল্লাহ জানিয়েছেন, আশা করি আমরা কাবাডিতে পদক জিততে পারবো। আমার বিশ্বাস, এর বাইরে অন্য কোনো খেলাতেও পদক জিতবো। এর আগে এশীয় বিচ কাবাডিতে বাংলাদেশ রুপা জিতেছিলো। সেই সাফল্যই বাংলাদেশের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে অনেকখানি।

তৃতীয় এশীয়ান বিচ গেমস  মাসকট:

3rd-asian-beach-games-mascots