আর্জেন্টিনার সাবেক তারকা ও বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আল-ওয়াসল ক্লাবের কোচ দিয়েগো ম্যারাডোনা দ্বিতীয়বারের মতো বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। বৃহস্পতিবার রোমের একটি আদালত কর ফাঁকির ম্যারাডোনামামলায় তাকে আবার তলব করেছে। ১৯৮৪-১৯৯১ সাল পর্যন্ত ইতালির ক্লাব নেপোলিতে খেলেছেন ম্যারাডোনা। নেপোলিতে থাকা অবস্থায় তিনি ৩৩ মিলিয়ন ডলার পরিমাণের কর ফাঁকি দিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। কিন্তু তার পুরনো ক্লাব এখনও তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। নেপোলি ক্লাবকর্তারা বলছেন, ‘ম্যারাডোনা অন্যায়ের শিকার।’ দুই বছর আগে ম্যারাডোনার বিরুদ্ধে এই রকম আরেকটি মামলা হয়েছিল। তখন তিনি অল্পকিছু টাকা জরিমানা দিয়ে মুক্তি পান।