বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পরের দিনই ওয়েস্ট ইন্ডিজ ১৫ সদস্যের ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা করল। গতকাল ক্যারিবীয় মিডিয়া ম্যানেজারের পাঠানো এক ইমেইল বার্তায় ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়। ড্যারেন স্যামিকে অধিনায়ক করে এ দল ঘোষণা হয়। মূল দলে যোগ দিবেন কেরিন পোলার্ড, কেমার রোচ.সিমন্স, আন্দ্রে রাসেল.ডিভ স্মিথ ও থমাস। টেস্ট স্কোয়ার্ডের নয় সদস্যকে ওয়ানডে দলের জন্যে নির্বাচিত করা হয়েছে। খুলনায় দ্বিতীয় টেস্ট খেলে শিবরায়ন চন্দরপল, ফিডেল এ্যাডওয়ার্ডস,ক্রিক এ্যাডওয়ার্ডস, দুরাইন, আসাদ ফুদাদিন ও দিনেশ রামদিন দেশে ফিরে যাবেন। বার্তায় আরও জানানো হয় অলরাউন্ডার ব্রাভো ইনজুরির কারণে দলের বাইরে ও কেমার রোচ ফিট হয়ে দলে ফিরছেন।

আগামী ২১ তারিখ থেকে খুলনায় দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে এবং ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর খুলনায় দুটি একদিনের ম্যাচ হবে। ডিসেম্বরের ৫, ৭, ৮ তারিখ ধারাবাহিকভাবে একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের মাঠে। সফরের একমাত্র টি-২০ ম্যাচ হবে ১০ ডিসেম্বর।

ওয়ানডে ও টি-২০ স্কোয়াড:
ডারেন স্যামি (অধিনায়ক)
কিরণ পোলার্ড( সহ অধিনায়ক)
ক্রিস গেইল
টিনো বেস্ট
ডারেন ব্রাভো
সুনিল নারাইন
ভেরামাসি পারমল
কিরণ পাওয়েল
রবি রামপল
কেমার রোচ
আন্দ্রে রাসেল
মারলন স্যামুয়েলস
ডুয়াইন স্মিথ
ডেভান থোমাস

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ ট্যুর ২০১২