ইংল্যান্ডের খ্যাতনামা ব্যক্তিত্বরা পেয়ে থাকেন যুক্তরাজ্যের রানির দেওয়া অন্যতম সর্বোচ্চ সম্মানজনক উপাধি ‘নাইটহুড’। ক্রিকেটের জনপ্রিয় ধারাভাষ্যকার মার্ক নিকোলাস মনে করেন সাকিব ইংল্যান্ডের নাগরিক হলে সম্মানজনক নাইটহুড খেতাব পেতেন। কারণ সাকিব এই ধরণের সম্মানজনক উপাধি পাওয়ার যোগ্য।
ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘তার অপরাজিত শতক ছিল কাট শটের মাস্টারক্লাস। কোনো ঝুঁকি ছাড়া ব্যাট করার একটি শিক্ষা। যতদূর আমরা মনে করতে পারি- সাকিবই বেশিরভাগ সময় শীর্ষ অলরাউন্ডার হিসেবে থাকে। সাকিব যদি কোনো ইংলিশ ক্রিকেটার হত তাহলে তার জন্য নাইটহুড উপাধি পাওয়া হত নিছক সময়ের ব্যাপার।’
