স্বাধীনতা কাপ ফুটবল ২০১৩-র বুধবারের খেলায় বাংলাদেশ নেভি ১-০ গোলে ভিক্টোরিয়া স্পোটিং ক্লাবকে হারায়। কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সেপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বুধবার দুপুর ২.৩০ মিনিটে বাংলাদেশ নেভি ও ভিক্টোরিয়া স্পোটিং-র খেলা অনুষ্ঠিত হয়। দুই দলের প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। খেলা শেষ হবার তিন মিনিট আগে বাংলাদেশ নেভির স্ট্রাইকার মিন্টু ভিক্টোরিয়ার জালে বল জড়ান। খেলা শেষ হবার আগ পর্যন্ত গোল পরিশোধ করতে পারেন ভিক্টোরিয়া স্পোটিং ক্লাব। আগামীকাল বৃহস্পতিবার একই মাঠে চট্টগ্রাম আবহানীর প্রতিপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়।
১-০ গোলে বাংলাদেশ নেভির জয়