বর্তমান সময়ের সেরা ফুটবল কোচ কে? এই প্রশ্ন আসলেই অনেকেই ভাববেন পেপ গার্দিওলার নাম। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার ক্যারিয়ারে তিনি জিতে নিয়েছেন প্রায় সব রকম শিরোপা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যান সিটির হয়ে জিতেছেন এই শিরোপাগুলো।
পেপ গার্দিওলার কোচিং করিরিয়ারের শুরুতেই বার্সেলোনার হয়ে প্রথম ৪ মৌসুমের মধ্যেই ২ বার উয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতে নান তিনি তার পর বায়ার্ন মিউনিখ ও ম্যান সিটির হয়ে ছুঁয়ে দেখা হয়নি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। যার কারণে অনেকেই তাকে সেরা দেড় সেরা মেনে নিতে নারাজ।
এই মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ইতিহাস গড়েছে গার্দিওলা। সিটিকে ইংল্যান্ডের ইতিহাসের প্রথম ঘরোয়া ট্রেবল জিতিয়েছেন তিনি। ইংল্যান্ডে ঘরোয়া ট্রেবল জয়লাভ করা প্রায় অসম্ভব বলেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। এই কথাকে ভুল প্রমান করে গার্দিওলা নিজেকে নিয়ে গিয়েছেন অন্য-রকম উচ্চতায়।
তবে এই সব অর্জন কিছুই নয় বলে মনে করছেন পেপ গার্দিওলা। তার মতে চ্যাম্পিয়নস লিগ শিরোপা না জিতলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে থাকা যায় না। সেই কারণে ট্রেবল জেতার পরেও খুব একটা সন্তুষ্ট নন গার্দিওলা। এই ব্যাপারে তিনি জানান, ‘আমি আগেই বলেছিলাম যে মৌসুম শেষে দেখা হবে আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেছি কিনা। যদি সেটা করতে না পারি, তাহলে অন্য কোনো সাফল্যই যথেষ্ট নয়।’
সকলেই তার কাছ থেকে সব সময় সব ধরণের শিরোপা আশা করে বলে মনে করেন পেপ গার্দিওলা। সমর্থ দেড় প্রত্যাশা সম্পর্কে গার্দিওলা জানান, ‘এটা মূলত আমার সঙ্গেই এসেছে। আমি যখন বার্সেলোনায় গেলাম, আমরা সৌভাগ্যবান ছিলাম যে ৪ বছরে ২টি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিলাম। এরপর থেকেই মানুষ ভাবতে শুরু করেছে আমি বিশেষ কেউ এবং আমাদের চ্যাম্পিয়নস লিগ জিততেই হবে।’
সর্বশেষ ম্যানচেস্টার সিটির বর্তমান অবস্থা সম্পর্কে গার্দিওলা বলেন, ‘এই ক্লাবে (ম্যান সিটি) পয়েন্টের রেকর্ড গড়া, অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে ভালো ফল আনা দুর্দান্ত। কিন্তু অন্যান্য দলের সঙ্গে বিচার করলে আমরা চ্যাম্পিয়নস লিগ এখনো জিততে পারিনি। সেখানে প্রতিযোগিতা অনেক বেশি। তবে আমরা এটি জিততে চাই।’