সিরিজে টিকে থাকার লড়াইয়ে শ্রীলংকার হাম্বাটোটায় স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জয় লাভ করে বাংলাদেশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। তামিমের অনুপস্থিতিতে মূল একাদশে জায়গা করে নিয়েছে জহিরুল ইসলাম অমি এবং পেসার আবুল হাসানের পরিবর্তে দলে অন্তভূক্ত হয়েছে মমিনুল হক সৌরভ।ব্যাটিং-এ নেমে শ্রীলংকা ৫ ওভার শেষে বিনা উইকেটে ৩৩ রান তুলে নেয়। এরপর বৃষ্টি আরম্ভ হলে আম্পায়াররা খেলা বন্ধ রাখে।