বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের ‘ভিশন ২০২২’কে বাস্তব রূপ দিতে এগিয়ে এসেছে ইপিলিয়ন গ্রুপ। নারায়ণগঞ্জের জেলা ফুটবলকে তিন বছরের জন্য ৭৫ লাখ টাকার স্পন্সরের ঘোষণা দিয়েছে এই গ্রুপের চেয়ারমান রিয়াজ উদ্দিন আল মামুন। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংবাদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ইপিলিয়ন গ্রুপের সাথে নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মামুন। ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজউদ্দিন আল মামুন দীর্ঘদিন পর আবার ক্রীড়াঙ্গণে পদার্পণ করলেন। তিনি তার বক্তব্যে বলেন, “যুব সমাজের কাছে আমাদের কিছু দায়বদ্ধতা আছে। মূলত সেই দায়বদ্ধতা থেকেই এই ধরনের উদ্যোগ নিয়েছি। তবে শুধু মাত্র কয়েকটা টুর্নামেন্ট করে দায়িত্ব পালন করতে চাই না।”।
নারায়ণগঞ্জের ফুটবলের পাশে ইপিলিয়ন গ্রুপ