shoeb akhtarএকজন পেসার হিসেবে নিজ দেশে না তিনি যতোটা না সমালোচিত তার থেকেও বেশি সমালোচিত বোর্ডের প্রতি বিরূপ মন্তব্য করায়। পাঠকরা হয়তো বুঝে গিয়েছেন পাকিস্তানের ফার্স্ট বোলার শোয়েব আক্তারের নামই উচ্চরিত করতে চাচ্ছি আমরা। এবার তিনি জাতীয় দলের খেলোয়াড়দের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন দলের বেশীরভাগ সদস্যই ‘মানসিকভাবে বিপর্যস্ত’। দলের বেশ কিছু খেলোয়াড়কে রিটায়ের্ড করার জন্যে পরামর্শ দিয়েছেন তিনি। দেশের ক্রিকেটের বর্তমান অবকাঠামো ও বোর্ড কর্মকর্তাদের নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করতে গিয়ে বেশ কয়েকবারই সমালোচিত হয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। কিন্তু সেইসব সমালোচনাকে আমলে না নিয়ে আবারো দেশের ক্রিকেট সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন স্পষ্টবাদী হিসেবে পরিচিত এই বোলার। শোয়েবের মতে পাকিস্তান ক্রিকেট বর্তমানে একটি অন্ধকার যুগ পার করছে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের বাজে পারফরম্যান্সের মূল কারণ হিসেবে তিনি বাজে কোচিংকেই দায়ী করেছেন। তার মতে এই মূহুর্তে পাকিস্তান দলে নতুন কোচের প্রয়োজন, যিনি ড্রেসিং রুমে খেলোয়াড়দের একতাবদ্ধ করতে পারবেন। এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে শোয়েব বলেছেন, ‘অচিরেই এই অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসার সন্ধান করতে হবে পাকিস্তানকে। চ্যম্পিয়নস ট্রফির থেকে ইতিবাচক শিক্ষাগ্রহণ করতে হবে। এক্ষেত্রে পাকিস্তানকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট থেকে শিখতে হবে। জাতিগত বৈষম্যের কারণে যেখানে তারা পুরো বিশ্ব থেকে আলাদা হয়েছিল সেই যুগ পার করে আজ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বিশ্বে শীর্ষসারির দলে পরিণত হয়েছে। শোয়েব  আরও বলেন ‘দলের বেশিরভাগ খেলোয়াড়ই মাঠে স্বাভাবিকভাবে পারফর্ম করতে পারছে না। এর মূল কারণ হলো তারা মানসিক শান্তি নেই। তাদের মনের মধ্যে অনেক ভয়, যা দূর করার মূল দায়িত্ব কোচের। খেলার কৌশল শেখানোই প্রধান  কোচের একমাত্র দায়িত্ব নয়।’ শোয়েব বলেছেন, গত ১২টি ওয়ানডের মধ্যে সাতটিতে পাকিস্তান পুরো ৫০ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারেনি যা খুবই হতাশার। যদিও ধীর গতির ব্যাটিং এবং অধিনায়কত্বের দুর্বলতার কারণে সমালোচনার মুখে পড়া অধিনায়ক মিসবাহ-উল-হকের পক্ষেই কথা বলেছেন শোয়েব। তিনি বলেন এখানে মিসবাহকে এককভাবে দায়ী করা যাবে না। ব্যাটসম্যানদের কেউই ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না। সতীর্থদের বাজে পারফরম্যান্সের কারণেই মিসবাহ পরিস্থিতির সাথে তাল মিলিয়ে নিজের ব্যাটিং করে যাচ্ছেন।