ফিফা কনফেডারেসন্স কাপে  ২০১৩ আসরের প্রথম হ্যাটট্রিক করেন নাইজেরিয়ার স্ট্রাইকার নামদি ওদুমাডি। তাহিতির বিপক্ষে নাইজেরিয়ার ৬-১ গোলে জয় পায়। ওদুমাডি একাই তিনটি গোল করেন। এসি মিলানের এই তারকার বদৌলতে সিএএফ আফ্রিকা কাপ নেশন ফাইনালে জয় পায় নাইজেরিয়া। বিশ্বকাপ বাছাইপর্বের আফ্রিকা জোনের তৃতীয় বাছাইয়েও ভালো ও শক্ত অবস্থানে রয়েছে নাইজেরিয়া। উরুগুয়ের সাথে কনফেডারেশন্স কাপের লড়াইয়ের পূর্বে ফিফা ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে ওদুমাডি বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।  আমি বেশ কয়েকবার ইনজুরির শিকার হয়েছি। সেই কারণে আফ্রিকার নেশন কাপ মিস করি। কিন্তু আমাকে ছাড়াই নাইজেরিয়া বেশ ভালো করে জয় পেয়েছে।” কনফেডারেশন্স কাপে খেলা নিয়ে ওদুমাডি বলেন, আমাকে এখানে খেলার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে। জাতীয় দলে খেলা গর্বের। ব্রাজিলে তাহিতির বিপক্ষে আমরা বেশ ভালো শুরু করেছি। আমি আমার সাধ্যমতো আমার দলকে বাকিটুকু দেবার চেষ্টা করবো। আশা করছি পূর্বের মতোই ফিরে পাবো  সবকিছু।” গোলে পর নিচের স্বভাবসুলভ নাচের বিষয়টি তুলে ধরে ওদুমাডি বলেন, আমি গান শুনতে ও গাইতে ভালোবাসি। আপনি যদি নাচতে পছন্দ করেন আমার সাথে যোগ দিতে পারেন। দেখবেন প্রত্যেকবার স্কোরের পরই আমি মাঠে নেচে বেড়াই।” বিশ্বাকপের বাছাই পর্বের খেলায় কেনিয়ার বিপক্ষে গ্রুপ এফ” থেকে শক্ত অবস্থানে রয়েছে নাইজেরিয়া। নাইজিরিয়ার কোচ কেইসি ওদুমাডির প্রত্যাবর্তন নিয়ে বলেন, ও আমার একটাodumadi প্লানের অন্তর্ভূক্ত। খুবই দূরন্ত আর কার্যকরী খেলোয়াড় ও। ওর উপর বেশ আস্থাও রয়েছে আমার। তাহিতির বিপক্ষে হ্যাটট্রিক করা নিয়ে কোচ বলেন,আমি বেশ খুশি ওর পরফরমেন্স নিয়ে। এটাই প্রথমবার ও হ্যাটট্রিক করলো। এই মুহুর্তটাকে আমি সারাজীবন মনে রাখবো।”