আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের পেসার ক্রিস মার্টিন। বুধবার তিনি এই ঘোষণা দেন। অবসর দেবার ঘোষণা দিয়ে ক্রিস মার্টিন বলেন, এখনই সঠিক সময় ক্রিকেট থেকে সরে দাড়ানোর। ক্রিকেট মাঠে অতিবাহিত করা প্রতিটি সেকেন্ড আমি আনন্দ করে কাটিয়েছি। ১৫ বছর পেশাদার ক্রিকেট খেলার পর এখনই মনে হচ্ছে নতুন কোন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়া।’ ৩৮ বছর বয়সী এই পেসারের6860198.cms ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়। ২০১৩ সালে জানুয়ারীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই শেষ টেস্ট খেলেন মার্টিন। নিউজিল্যান্ডে হয়ে ৭১টি টেস্ট, ২০টি ওডিআই এবং ৬টি টি-২০ ম্যাচ খেলেছেন। ২৩৩ উইকেট নিয়ে মার্টিন নিউজিল্যান্ডে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহক। নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামাটা মার্টিনের কাছে সম্মানের মতো। এ নিয়ে তিনি বলেন, ব্ল্যাক ক্যাপসদের হয়ে মাঠে নামাটা একটা সম্মানের। নিউজিল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামাটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’ দলের নতুন অধিনায়ক ম্যাককুলামকে ও তার শিষ্যদের জন্যে শুভকামনা করে মার্টিন বলেন, ’ আমি আশা করি ম্যাককুলামের নেতৃর্ত্বে নতুন এই দলটি ভবিষ্যতে বেশ ভালো করবে। আমি তাদের ভবিষ্যত শুভকামনা করি।’