প্রায় কুড়ি বছর জাদুঘরে থাকার পর নিলামে উঠছে স্যর ডন ব্র্যাডম্যানের ব্যাট। ১৯৪৮ সালে অ্যাসেজে ডনের ‘অপরাজেয়’ টিমের সদস্যদের স্বাক্ষর করা এই ব্যাটের দর ১৫ অগস্ট মেলবোর্নে নিলামে ১৮ হাজার ডলার উঠতে পারে। ১৯৪৮-এ ইংল্যান্ড সফরের আগে নিজের শেষ প্রথম শ্রেণির ম্যাচে ডন এই ব্যাট দিয়ে খেলেই ১১৫ রান করেছিলেন। ব্যাটটির নিলামকারী প্রতিষ্ঠানের মালিক চার্লস লেস্কি বলেন, “১৯৪৮ সালে অস্ট্রেলিয়া দলের ইংল্যান্ড সফরের আগে এই ব্যাটেই প্রথম শ্রেণীর ক্রিকেটে ১১৫ রান করেছিলেন ব্রাডম্যান।” ব্রাডম্যানের সেই দলটিকে ‘দুর্র্ধষ’ বলা হয় কারণ, এটি একমাত্র অস্ট্রেলিয়া দল যারা অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে কখনো হারেনি। ২০ বছর ধরে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনে প্রদর্শনের পর ব্রাডম্যানের ব্যাটটি আগামী ১৫ আগস্ট মেলবোর্নে নিলামে তোলা হবে। ২০০১ সালে ৯২ বছর বয়সে পরলোকে যাওয়া অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্রাডম্যান ১৯৪৮ সালে ইংল্যান্ডে তার ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন। তারপর অবসরে যান ব্রাডম্যান। তার ৯৯.৯৪ ব্যাটিং গড় এখনো ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি। যদিও ক্যারিয়ারের শেষ ম্যাচে মাত্র চার রানের জন্য অবিশ্বাস্য ১০০ স্ট্রাইক রেট হয়নি ব্রাডম্যানের।