বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)-র স্পট ফিক্সিংয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে মঙ্গলবার। আইসিসি’র দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র উর্ধ্বতন কর্মকর্তারা ঢাকায় সংবাদ সম্মেলন করে প্রতিবেদন রিপোর্ট প্রকাশ করবে। রিপোর্ট প্রকাশ করার উদ্দেশ্যে আইসিসিরি নির্বাহী ডেভ রিচার্ডসন, আকসুর প্রধান ওয়াই পি সিং, আইনি বিভাগের প্রধান ইয়ান হিগিন্স ও প্রধান যোগাযোগ কর্মকর্তা সামিউল হাসান সোমবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌছেছেন। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন সোমবার আকসুর প্রতিবেদনের রিপোর্ট প্রসঙ্গে জানান, সন্ধ্যায় ঢাকায় আসার পর আগামীকাল সংবাদ সম্মেলন করে প্রতিবেদন প্রকাশ করবে আকসু। এর আগে ক্রিকেট বোর্ডে সকাল সাড়ে এগারোটায় বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে।’ মঙ্গলবার স্থানীয় হোটেল রেডিসনে সম্মেলন করে আকসু ফিক্সিংয়ের বিষয়ে সবকিছু জানাবে। তবে শুধু বিপিএল নয় আন্তর্জাতিক ম্যাচগুলোর তদন্তের রিপোর্ট প্রকাশ করবে আইসিসি। এর আগে গত ২৪ মে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ম্যাচ-ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ কারণে বিসিবি তাকে সাময়িক নিষিদ্ধ করেছে।