ইংলিশ কাউন্টির দ্বিতীয় সারির ক্লাব সারের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার হাশিম আমলা। এর আগে ইংলিশ কাউন্টি ক্লাব এসেক্স ও নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছেন আমলা। বৃহস্পতিবার সারের ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘চলতি মৌসুমের জন্যে হাশিম আমলার সাথে চুক্তি করছে ক্লাব কর্তৃপক্ষ। আগামী ২২ আগস্ট সারের হয়ে অভিষেক হবে হাশিম আমলার। প্রতিপক্ষ আরেক কাউন্টি ক্লাব ডারহাম। সারের হয়ে মৌসুমের শেষ ছয়টি ম্যাচ খেলবেন আমলা।’ সারের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে আমলা জানিয়েছেন, ‘এ্যালেক স্টুয়ার্ট (ডিরেক্টর অব ক্রিকেট) কর্তৃক সারে কাউন্টি ক্লাবের হয়ে খেলার প্রস্তাব পাওয়াটা অত্যন্ত গর্বের। কিয়া ওভালে ব্যক্তিগতভাবে আমার অনেক সুখ স্মৃতি আছে। এ বছর আবারও এখানে ফেরার অপেক্ষায় আছি আমি এবং আশা করছি একই রকম সফলতা পাবো।’