বাংলাদেশের জাতীয় দলের সহ অধিনায়ক মাহমুদুল্লাহ মনে করেন পেসার মাশরাফি ফিট হয়ে দলে ফিরলে পেস আক্রমণ সমৃদ্ধ হবে।বুধবার শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে মাহমুদুল্লাহ বলেন,‘আমাদের পেস আক্রমণ অনেক ভালো। সম্প্রতি ইংল্যান্ড সফরে ‘এ’ দলের হয়ে রুবেল ভালো বোলিং করতে পারেনিmashrafee এটা সত্য। দেশের মাঠে সে অনেক ভালো বোলিং করবে বলেই আমার বিশ্বাস। আর মাশরাফি দলে ফিরলে তো অনেক শক্তিশালী হবে পেস আক্রমণ।’অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। নিউজিল্যান্ডের পেস নির্ভর বোলিং অ্যাটাক। এর মধ্যে ইনজুরির কারণে সফরে আসবেন না অভিঙ্ঘ স্পিনার  ড্যানিয়েল ভেট্টরি।নিউজিল্যান্ড পেস নির্ভর বোলিং অ্যাটাক হলেও বাংলাদেশের পেস বোলাররাও তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন রিয়াদ।  তিনি বলেন, পেস আক্রমণে আমাদের দল নিউজিল্যান্ডের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই। অনেক ভালো আমাদের পেস আক্রমণ। আর দেশের মাটিতে আরও ভালো।’‘রুবেলের সাথে মাশরাফি মিলে দারুণ একটা জুটি হয়ে দাঁড়াবে। শফিউলও অনেক ভালো পেসার। সব মিলিয়ে নিউজিল্যান্ডের চেয়েও আমাদের পেস আক্রমণ অভিজ্ঞতার দিক থেকে অনেক এগিয়ে।’এছাড়া দলের সহ অধিনায়ক আরও বলেন, ‘ স্পিন বাংলাদেশের বরাবরের শক্তি হলেও নিউজিল্যান্ডের সাথে ভালো কিছু চাইলে ব্যাটিংয়েও ভালো করতে হবে।’