প্রথম দিনের মতো আজ মঙ্গলবার দ্বিতীয় দিনও বৃষ্টি আঘাতে বন্ধ হয়ে গেল ঢাকা টেস্ট। চা-বিরতির ২৬ মিনিট আগে বৃষ্টি আঘাতে আনে। সেই সময় চা-বিরতিimage_20130825150430 কল করেন আম্পায়াররা। এরপর আর ম্যাচ শুরু করতে পারেনি আম্পায়াররা।  বৃষ্টির কারণে দুই দিন মিলিয়ে ৭২.৪ বল খেলা নষ্ট হয়। আগামীকাল সকাল সাড়ে নয়টার পরিবর্তে সকাল ৯টায় ম্যাচ শুরু হবে। চা-বিরতির আগে নিউজিল্যান্ড ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে। রস টেইলর ৩৭ রানে এবং কেন উইলিয়ামসন ২৮ রানে অপরাজিত রয়েছেন। নিউজিল্যান্ড এখনো ১৭৫ রানে  পিছিয়ে আছে। রুবেলের বলে আঘাত পাবার পর অধিনায়ক ম্যাককালাম ক্রিজে আসেন। তবে সাকিব তাকে বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি  । ১১ রানে ডিপে দাড়ানো রুবেলের অসাধারণ এক ক্যাচে ফিরে যান ম্যাককালাম। এটি সাকিবের তৃতীয় উইকেট। এর আগে রাদারফোর্ড ও ফুলটনের উইকেট সাকিব তুলে নেন।  ১৩তম ওভারে সাকিব প্রথমবারের মতো এ্যাটাকে আসেন। পাঁচটি বল রানশূণ্য থাকার পর ষষ্ঠ বলে রাদারফোর্ড শর্টলেগে মমিনুলের হাতে ক্যাচ তুলে দেন।  দলীয় ৩১ রানে প্রথম উইকেট যাবার পর ১ রান যোগ করতেই পিটার ফুলটনকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। ফুলটনকে বিদায়ের সাথে সাথে খেলোয়াড়রা মধ্যাহ্ন বিরতিতে যান।  ৩২ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়া নিউজিল্যান্ডকে টেনে তুলেন কেন উইলিয়ামসন ও রস টেইলর। তৃতীয় উইকেটে এই দুই ব্যাটসম্যান ৪৪ রানের জুটি গড়েন। তবে রুবেলের করা ২৪তম ওভারের পঞ্চম বল কেন উইলিয়ামসনের হেলমেটে লাগে। হেলমেটের গ্রিলের আঘাতে কপাল কেটে যায় উইলিয়ামসনের। এরপর মাঠ ছাড়তে হয় তাকে। এর আগে ঢাকা টেস্টের  দ্বিতীয়  দিন সকালে  মাত্র ৫৪ রান যোগ করতেই ৫ ব্যাটসম্যানকে হারিয়ে ২৮২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।  বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন প্রথম টেস্টে দলে জায়গা না পাওয়া পেসার ওয়াগনার।  দ্বিতীয় দিনের প্রথম ঘন্টায় মুশফিক ,নাসির হোসেন ও সোহাগ গাজীকে  সাজঘরে ফেরত পাঠিয়েছেন নিউজিল্যান্ড বোলাররা। মুশফিকুর রহিম ১৮ ,নাসির হোসেন ১৯ ও সোহাগ গাজী ১৪ রানে ফেরত যান।  দিনের প্রথম ঘন্টায় মুশফিককে প্যাভিলিয়নে ফেরত পাঠায় নিউজিল্যান্ড পেসার ওয়াগনার। দলীয় ২৪৬ রানে ফুলটনের হাতে গালিতে  ক্যাচ দেন মুশফিক। স্কোরবোর্ডে ৮ রান যোগ হতেই লেগ স্পিনার সোধীর বলে স্লিপে টেইলরের হাতে ক্যাচ দেন নাসির।  দুই ওভার পর  পেসার ওয়াগনার কিউইদের দিনের তৃতীয় সাফল্য এনে দেন।   সোহাগ গাজী অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে খেলতে গিয়ে গালিতে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন। পরের ওভারে আবারো বোলিংয়ে এসে রুবেল হোসেনের উইকেট তুলে নিয়ে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেবার স্বাদ নেন ওয়াগনার। প্রথম দিন তামিম ইকবাল ও মার্শাল আইয়ুবের উইকেট তুলে নেন তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে স্পিনার রাজ্জাক ১৩ রানে সোধীর বলে বিদায় নিলে ২৮২ রানে আটকে যায় বাংলাদেশ।  ঢাকা টেস্টের প্রথম দিনের শেষ সেশনের খেলা বৃষ্টিতে কবলে পড়ে। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা ৩৫.২ ওভার বাকি থাকতে শেষ হয়ে যায়। বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে।  এ কারণে আজ দ্বিতীয় দিন সকালে সাড়ে নয়টার পরিবর্তে নয়টায় ম্যাচ শুরু হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘যেই গতিতে ম্যাচ এগুচ্ছে সেই গতিতে এগুলে রেজাল্ট পাওয়া সম্ভব। তবে তৃতীয় দিন থেকে তিনদিন পুরোদিন মাঠে থাকতে হবে। উইকেট বেশ স্পিন সহায়ক। বৃষ্টির উপর কারও নিয়ন্ত্রণ নেই। যদি তিনদিন খেলা যায় তাহলে ফলাফল আশা করা যায়।’  এছাড়া নিজের পারফরমেন্স  নিয়ে তিনি বলেন,‘নিজের পারফরম্যান্স নিয়ে আমি বেশ খুশি। আজকে মোটামুটি ভালো বোলিং করতে পারছি।  বল বেশ ঘুরছে। এজন্য উইকেটে বোলিং করাটা সহজ হচ্ছে।’