ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ নিশ্চিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব্। সোমবার ব্রাদার্স ইউনিয়নকে ৭০ রানে হা
রিয়েছে ধানমন্ডি পাড়ার এই ক্লাব। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করতে নেমে শেখ জামাল ৭ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে। জবাবে ব্রাদার্স ২১২ রানে আটকে ৭০ রানে পরাজিত হয়ে লিগ থেকে ছিটকে গেলে। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৬ রানে ইমতিয়াজকে হারায় ব্রাদার্স। দ্বিতীয় উইকেটে মেহরাব জুনিয়র ও নাফিস ইকবাল ৫০ রানের জুটি গড়েন । দলীয় ৫৬ রানে মেহরাব জুনিয়র ১৬ রানে সাজঘরে ফিরেন। এরপর রানের চাকা সচল রাখেন নাফিস ও অলোক কাপালী। এই দুই ব্যাটসম্যান দলের স্কোরকে ১১২ পযর্ন্ত টেনে নিয়ে যান।দলের হয়ে সরোচ্চ রান করা নাফিস ৬২ রানে ইলিয়াস সানীর বলে চিগাম্বুরার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। নাফিসের বিদায়ের পর অলোক কাপালী ৪৫ রানের ইনিংস খেলে প্রতিরোধ তৈরি করে। তবে রাজ্জাকের বলে ৪৫ রানের ইনিংসটি থেমে যাবার পর আর কোন ব্যাটসম্যান ব্রাদার্সকে ম্যাচে নিয়ে আসতে পারেনি। শেষ দিকে শন আরভিন ২ চার ও ২ ছয়ে ৩৪ রান করলেও তা পরাজয়ের ব্যবধান কমায় মাত্র। রাজ্জাক ৩২ রানে ৩টি এবং দিলশান মুনায়েরারা ও তানভির হায়দার ২টি করে উইকেট পান। এর আগে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শেখ জামালের অধিনায়ক মুশফিকুর রহিম। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন জহিুরুল ইসলাম। এছাড়া স্টিভেন ৫৬, চিগাম্বুরা ৫০, মুশফিকুর রহিম ৪৩ ও আব্দুর রাজ্জাক ৩৯ রান করেন। ব্যাটিংয়ে নেমে ইফতেকার সাজ্জাদ রনির তোপে পড়ে শেখ জামাল। মাত্র ১০ রান তুলতেই জুনায়েদ সিদ্দিক (০) ও দিলশান মুনাওয়েরাকে (৩) রানে ফিরিয়ে দেন রনি। এরপর দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় শেখ জামাল। অধিনায়ক মুশফিক ও জহিরুল
ইসলাম প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে ৮৩ রানের জুটি গড়েন। মুশফিক ৪৩ রানে সানজামুলে বলে ফিরে গেলেও জহিরুল ইসলাম অর্ধশত তুলে নেন।
মুশফিকের বিদায়ের পর স্টিভেন ৫৬ রানের ঝড়ো এক ইনিংস খেলে রানের চাকা সচল রাখেন। ৭ চার ও ১ ছয়ে স্টিভেনের ৫৬ রানের ইনিংসটি থামান অলোক কাপালী। এরপর অলোক কাপালী জহিুরুল ইসলাম (৬৯) ও নাহিদুল ইসলামকে (০) ফিরিয়ে দিয়ে মিডল অর্ডার গুড়িয়ে দেন। জহিরুল ৬৯ রানের ইনিংসটি সাজান ৮৯ বলে। এজন্য ৮টি চার হাঁকান তিনি। শেষ দিকে আব্দুর রাজ্জাকের ঝড়ো ১৮ বলে ৩৯ ও চিগাম্বুরার ৪৯ বলে ৫০ রানের ইনিংসে ২৮৩ রানের টার্গেট ছুঁড়ে দেয় শেখ জামাল। বর্ষীয়ান রাজ্জাক ৪ চার ও ২ ছয়ে ৩৯ রান করেন। ব্রাদার্সের হয়ে অলোক কাপালী ৩৪ রানে ৩ টি এবং রনি ও সানজামুল ইসলাম ২টি করে উইকেট নেন। অলাউন্ডারিং পারফরমেন্সের জন্যে ম্যাচ সেরা নির্াচিত হন আব্দুর রাজ্জাক।
সুপার লিগে শেখ জামাল