mushfiqটাইগার দলপতি মুশফিকুর রহিম চেয়েছিলেন দীর্ঘমেয়াদি অধিনায়কত্ব। কারণ হিসেবে বলেছিলেন দীর্ঘমেয়াদি অধিনায়ক নিজের পরিকল্পনা মাফিক দলকে এগিয়ে নিয়ে যেতে পারে। অবশেষে মুশফিকের সেই চাওয়া পূরণ হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুশফিকের কথা রাখলেন। দায়িত্ব বাড়িয়ে দিলেন ২০১৫ সালে বিশ্বকাপ পর্যন্ত।  বাংলাদেশ দলকে আরো দু’বছর নেতৃত্ব দেয়ার সুযোগ পেলেন মুশফিকুর রহিম। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বলেন,‘২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত মুশফিকই অধিনায়ক থাকছেন। তবে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। দুই-এক দিনের মধ্যেই সহ-অধিনায়কের বিষয়টি চূড়ান্ত হবে।’নতুন মেয়াদে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মুশফিক। দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ ম্যাচ খেলতে আগামী বছরের ২৪ জানুয়ারি বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা।