ঢাকা প্রিমিয়ার লিগের পর ছুটিতে রয়েছে ক্রিকেটাররা। জানুয়ারীর শেষ দিকে শ্রীলংকার বিপক্ষে ঘরোয়া সিরিজ । এর আগে ঘরোয়া ক্রিকেটে লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ২০১৪ টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ঘরোয়া টি-২০ সিরিজ আয়োজন করছে বোর্ড। জাতীয় দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ ‘এ’ দল। ১০ ডিসেম্বর তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। পরের দুটি হবে ১২ ও ১৪ ডিসেম্বর। মিরপুর শেরে বংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সিরিজে বাংলাদেশ দলকে মুশফিকুর রহিম এবং ‘এ’ দলকে নেতৃত্ব দিবেন নাসির হোসেন।  এদিকে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে জানিয়েছেন ৮ ডিসেম্বর থেকে অনুশীলনে নামবেন ক্রিকেটাররা। ঘরোয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন,‘ঘরোয়া এই টুর্নামেন্ট দিয়ে ম্যাচে ফিরছে ক্রিকেটাররা। এরপর শ্রীলঙ্কা সফর আছে সেখানে টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। এছাড়াও অনুশীলন ম্যাচ গুলো তো আছেই। বিশ্বকাপের পূর্বে আমরা টি-২০ ম্যাচ খেলবো।’
বাংলাদেশ দল:

মুশফিকুর রহিম(অধিনায়ক), আনামুল হক,শামসুর রহমান,সাকিব আল হাসান, নাঈম ইসলাম,সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ,আব্দুর রাজ্জাক,সোহাগ গাজী,মাশরাফি বিন মর্তুজা,জিয়াউর রহমান,রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।

বাংলাদেশ ‘এ’ দল:

নাসির হোসেন (অধিনায়ক), জহিরুল ইসলাম, মোহাম্মদ মিথুন,ইমরুল কায়েস, মুমিনুল হক,মার্শাল আইয়ুব, সাব্বির রহমান, নাজমুল হোসেন, ফরহাদ রেজা,আরাফাত সানী, মোহাম্মদ ইলিয়াস, মুক্তার আলী ও আলাউদ্দিন বাবু।