সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালে ড্রেসিং রুমে অশোভন অঙ্গভঙ্গির অভিযোগে শুক্রবার বিকেলে বিসিবির শুনানিতে উপস্থিত হন সাকিব আল হাসান। সন্ধ্যার পর শুনানি থেকে বের হয়ে আসেন তিনি। অশোভন অঙ্গভঙ্গি করায় অনুতপ্ত সাকিব। জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন। তবে বিসিবির কর্তারা সাকিবের প্রতি কোনো সহানুভূতি দেখায়নি। সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারকে শাস্তি এবং জরিমানার খড়গের নিচ দিয়ে যেতেই হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারকা এই ক্রিকেটারকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছে। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার শেষ ওয়ানডেতে এবং এশিয়া কাপে ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না দেশ সেরা এই তারকা খেলোয়াড়। তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব
সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালে ড্রেসিং রুমে অশোভন অঙ্গভঙ্গির অভিযোগে শুক্রবার বিকেলে বিসিবির শুনানিতে উপস্থিত হন সাকিব আল হাসান। সন্ধ্যার পর শুনানি থেকে বের হয়ে আসেন তিনি। অশোভন অঙ্গভঙ্গি করায় অনুতপ্ত সাকিব। জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন। তবে বিসিবির কর্তারা সাকিবের প্রতি কোনো সহানুভূতি দেখায়নি। সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারকে শাস্তি এবং জরিমানার খড়গের নিচ দিয়ে যেতেই হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারকা এই ক্রিকেটারকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছে। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার শেষ ওয়ানডেতে এবং এশিয়া কাপে ভারত এবং আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না দেশ সেরা এই তারকা খেলোয়াড়।