unnamedচিয়াং মাই আন্তর্জাতিক সিক্স এ সাইড ক্রিকেটে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। দলটি খেলবে ‘ওয়ালটন ক্রিকেটার্স’ নামে। বাংলাদেশের সামনে পর পর তৃতীয় বার শিরোপা জয়ের হাতছানি। এর আগে এই টুর্নামেন্টে পর পর দুবার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। মোট ৮ বার অংশ নিয়ে এ পর্যন্ত চারবার শিরোপা জিতেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বঙ্গবন্ধু জাতীয় সে্িটডয়ামের কনফারেন্স রুমে। বেলা এগারোটার শুরু হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন, ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, ক্রিকেটার ইলিয়াস সানি, ওয়ালটনের এজিএম মিল্টন আহমেদ প্রমূখ। সংবাদ সম্মেলনে ওয়ালটনের পক্ষে উদয় হাকিম দলের জার্সি হস্তান্তর করেন ক্রিকেটার ইলিয়াস সানির কাছে। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং ওয়ালটন ক্রিকেটার্সের অণ্যতম প্রতিনিধি খালেধ মাহমুদ সুজন।  তিনি জানান, ৩২টি দল নিয়ে থ্যাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে ‘চিয়াং মাই আন্তর্জাতিক সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৭ বছর ধরে থাইল্যান্ডে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো বড় বড় দলগুলো এই টুর্নামেন্টে অংশ নেয়। উদয় হাকিম বলেন, ‘বাংলাদেশের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। দেশের ক্রিকেটের এই বড় সুযোগের সঙ্গে থাকতে পেরে ওয়ালটন নিজেদের ধন্য মনে করছে।’ টুর্নামেন্টে বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা করছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও অটোমোবাইল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘ওয়ালটন’। এই টুর্নামেন্টে হ্যাটট্রিক শিরোপা জয়ের আশা নিয়েই থাইল্যান্ড যাবে ‘ওয়ালটন ক্রিকেটার্স’। ‘ওয়ালটন ক্রিকেটার্স’কে নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট বোর্ড পরিচালক নাঈমুর রহমান দূর্জয়। অন্যদের মধ্যে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, স্পিনার ইলিয়াস সানী, রুবায়েত হক, মেহরাব হোসেন জসী, আরিফুল হাসান সবুজ, মেহেদী হাসান সিদ্দিকী মারুফ এবং মিনহাজ আহমেদ। আগামী ৩০ মার্চ টুর্নামেন্ট শুরু হবে। ওয়ালটন ক্রিকেটার্স ২৮ মার্চ থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।  ফাইনাল হবে ৫ এপ্রিল।