মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘লাখো কণ্ঠে জাতীয় সংগীত’র অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। লাখো কণ্ঠে জাতীয় সংগীত গেয়ে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে আগামীকাল বুধবার জাতীয় প্যারেড স্কোয়ারে পরিবেশিত হবে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ জাতীয় সংগীত। প্যারেড স্কোয়ারে তিন লাখ বাংলাদেশি একসাথে জাতীয় সংগীত গাইবেন। সবার সাথে জাতীয় সংগীত গাইবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। বিসিবি সভাপতি জানান, হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর স্টেডিয়ামে জাতীয় সংগীতে কন্ঠ মেলাবেন ক্রিকেটাররা।