Bangladesh Women Cricket Team got ICC

ওয়ানডে মর্যাদা পাওয়ার পাঁচ মাস পর ঘোষিত পুরস্কার মহিলা ক্রিকেটারদের তুলে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল। গত ২৩ নভেম্বর মহিলা বিশ্বকাপ বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে মর্যাদা পায় বাংলাদেশ। বাছাই পর্ব শেষে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে মহিলা ক্রিকেট দলকে ৫ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দেন বিসিবি সভাপতি ও প্রিমিয়ার ব্যাংক। গতকাল মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমী ভবনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের অর্থ মহিলা ক্রিকেটারদের হাতে তুলে দেন বিসিবি সভাপতি। এ সময় বিসিবির মহিলা ক্রিকেট সভাপতি আব্দুল্লাহ আল রেদওয়ান ফুয়াদ, ক্রিকেট পরিচালনা কমিটির সভাপতি এনায়েত হোসেন সিরাজ ও মিডিয়া কমিটির সভাপতি জালাল ইউনুস উপস্থিত ছিলেন।