ওয়ালটন ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শুক্রবার আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে তারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি হয় এই জায়ান্ট। শেখ জামালের হয়ে ২টি গোল করেন হাইতির স্ট্রাইকার সনি নর্দে। অপর গোলটি করেন সতীর্থ ওয়াডসন। তবে ম্যাচের শেষ ভাগে পে
নাল্টির একটি সুযোগ নষ্ট করে সনি নর্দে। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল হজম করে আবাহনী। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা। এ পরাজয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হল আবাহনীকে। ম্যাচ সেরা নির্বাচিত হন শেখ জামালের ওয়াডসন। প্রথমার্ধের ৫ মিনিটের ওয়াডসন এগিয়ে নেন জামালকে। মধ্যমাঠের খেলোয়াড় ডারিলংটনের বাড়ানো বলে পা ছুঁইয়ে জালে পাঠান ওয়াডসন। এরপর টুর্নামেন্টে ৭ গোল করা সনি নর্দে ২০ মিনিটে প্রথম গোলটি করেন। অধিনায়ক মামুনুলের বল ডি বক্সে ঢুকে রিসিভ করেন নর্দে। এরপর গোলরক্ষক সোহেলকে কাটিয়ে আবাহনীর জালে দ্বিতীয় পেরেক ঠুকিয়ে দেন। ৩৯ মিনিটে তৃতীয় গোলটি করেন নর্দে। ডি বক্সের বাইরে থেকে ডালিংটনের বাড়ানো পাসে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের শেষ প্রান্তে এসে হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগ নষ্ট করেন সনি নর্দে। ৯০ মিনিটে একক প্রচেষ্টায় বল নিয়ে ডি বক্সের ঢুকলে সনিকে অবৈধভাবে বাধা দেন আবাহনীর ডিফেন্ডার সামাদ ইউসুফ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গত আসরের রানার্সআপরা।