রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি রামন কালদেরন দাবি করেছেন নেইমারকে দলে টানতে রিয়াল মাদ্রিদ ক্রিস্তিয়ানো রোনালদোকে ছেড়ে দিয়েছে। রিয়াল মাদ্রিদের টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সবচেয়ে বড় অবদান রাখা রোনালদোরকে ধরে রাখেনি নেইমারকে কিনতে অর্থ জোগাড় করার জন্য।

রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি রামন কালদেরন মনে করেন, আকর্ষণীয় বেতন না পাওয়ার কারণে রিয়াল মাদ্রিদ ছাড়েন ক্রিস্তিয়ানো রোনালদো।

“চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর ক্রিস্তিয়ানো চাইছিল তার বেতন বাড়ুক। কিন্তু, ফ্লোরেন্তিনো তা প্রত্যাখ্যান করল। রোনালদো ক্ষুব্ধও ছিল কারণ রিয়াল নেইমারকে দলে টানতে বড় অর্থ খরচ করতে প্রস্তুত ছিল।”

“ফ্লোরেন্তিনো রোনালদোকে বলেছিল, কেউ ১০ কোটি ইউরো দিতে চাইলেই সে যেতে পারে। আর সেটাই ঘটল।”