চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে তিন দিনের ব্যাবধানে দুইবার হার। এছাড়াও বাকি সব প্রতিযোগিতা মিলে শেষ চার ম্যাচের তিনটিতে হেরে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তবে এখনই শিরোপার আশা ছেড়ে দিতে চান না রিয়াল মাদ্রিদ কোচ সান্তিয়াগো সোলারি।

লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট ব্যাবধানে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তাই একপ্রকার শিরোপার স্বপ্ন শেষ বলাই যাই। কিন্তু এখনো লিগ শিরোপা জয়ের জন্য লড়াই করে যেতে প্রস্তুত সান্তিয়াগো সোলারি।

শুধু লিগ শিরোপা নয় একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগেও ভালো করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ কোচ সান্তিয়াগো সোলারি।

তিনি জানান, “আমরা কোথায় কোথায় উন্নতি করতে পারি, সেদিকে আমাদের নজর দিতে হবে। তারপর কাজ করে যেতে হবে।”

“লিগে পয়েন্টের পার্থক্যটা বেশ বড়, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা হাল ছাড়ব না। সবসময় চ্যাম্পিয়ন্স লিগ ও ঘরোয়া প্রতিযোগিতায় সবকিছুর জন্য লড়াই করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”