আফগানিস্তান ক্রিকেট দলের পথ চলা বেশি দিনের নয়। তারপরও বেশ উন্নতি করেছে নিজেদের খেলায়। বলতেগে আফগানিস্তানের ক্রিকেটের উত্থানটা রূপকথার মতো। নিজেদের দিনে এখন তারা যে কোনো বড়ো দলকে হারিয়ে দিতে পারে। সামনে যেহেতু ক্রিকেটের সব থেকে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ তাই সকলের মনে একই প্রশ্ন ঘুরছে এবারের বিশ্বকাপ নিয়ে কি ভাবছে আফগান খেলোয়াড়েরেরা?

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসের দ্বিতীয় টেস্টে জয়লাভের পর আফগানিস্তান দলের তারকা লেগ স্পিনার রশিদ খান বিশ্বকাপ নিয়ে তাদের ভাবনা সম্পর্কে জানান। তিনি বলেন, ‘আমাদের প্রতিভা আছে, আমাদের সামর্থ্যও আছে। একমাত্র যে জিনিসটা দরকার সেটা হলো নিজেদের সামর্থ্যের উপর বিশ্বাস। বড় ম্যাচে নির্ভার থাকো, ম্যাচটা উপভোগ করো। বিশ্বকাপে আমাদের এমনটাই করা উচিত।’ ‘এমনকি বিশ্বকাপে যে কোনো দলকে ভড়কে দেয়ার মতো সামর্থ্য আছে আমাদের দলের খেলোয়াড়দের।’