তাসকিন আহমেদ দীর্ঘ সময়ে ধরে ছিলেন জাতীয় দলের বাইরে। লম্বা সময় দলের বাইরে থাকার অন্যতম প্রধান কারণ একের পর এক ইনজুরি আর অফ ফর্ম। কিন্তু গত বিপিএলে সব কিছু জয় করে ফিরেছিলেন পুরনো রূপে। সিলেট সিক্সার্সের হয়ে খেলে নজর কেড়ে ছিলেন নির্বাচকদের। যার পুরস্কার স্বরূপ, দীর্ঘ দিন পরে নিউজিল্যান্ড সিরিজের জন্য জায়গা পেয়েছিলেন জাতীয় দলে। কিন্তু দুর্ভাগ্য বসত আবারো ইনজুরির কারণে ছিটকে যাই জাতীয় দল থেকে। খেলা হয়না নিউজিল্যান্ড সিরিজ।
আর অল্পকিছু দিন পরেই ইংল্যান্ডে বসবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এবং জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। সবে মাত্র ইনজুরি কাটিয়ে ওঠা তাসকিন কি পারবে বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপ খেলতে? এই প্রশ্নের উত্তর সময় হলেই জানা যাবে। তবে আপাতত স্বস্তির খবর হলো দীর্ঘ দেড় মাসের পুনর্বাসন শেষে মাঠে ফিরেছেন স্পিড ষ্টার তাসকিন আহমেদ।
সম্প্রতি তাসকিন ইনজুরির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো। কোনো ব্যথা নেই। আশা করছি খুব দ্রুতই বোলিং শুরু করতে পারব।’
বিশ্বকাপে খেলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখন বিশ্বকাপকে প্রাধান্য দিচ্ছি। এই বিশ্বকাপই আমার স্বপ্ন। শতভাগ ফিট হয়ে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটাই আমার মূল লক্ষ্য। সেভাবেই আমার চেষ্টা থাকবে।’