পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। তবে এই পিছিয়ে পড়া নিয়ে খুব বেশি চিন্তিত নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। কেননা সামনে যেহেতু বিশ্বকাপ তাই দল নিয়ে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা করে যাচ্ছে তারা। আগামী ২৭, ২৯ ও ৩১ তারিখ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ম্যাচ গুলো। সিরিজের শেষ তিন ওয়ানডের জন্য আজ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের আগে ক্রিকেটের ধকল সামলাতে শেষ তিন ম্যাচ থেকে বিশ্রাম পেয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ, বাবর আজম, হাসান আলী, ফখর জামান, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি ও শাদাব খান। নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবে অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক।
একনজরে শেষ তিন ওয়ানডের পাকিস্তান স্কোয়াড: শোয়েব মালিক (অধিনায়ক), শান মাসুদ, ইমাম উল হক, হারিস সোহাইল, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, আবিদ আলী, সাদ আলী, উমর আকমল, জুনাইদ খান, ইয়াসির শাহ, উসমান শিনওয়ারি, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস ও মোহাম্মদ হাসনাইন।