আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর দামামা বেজে গেছে অনেক আগেই। যেহেতু বিশ্বকাপ সামনেই তাই প্রায় সব সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়রা বেছে নিয়েছেন নিজেদের পছন্দ মত সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ। এদের তালিকা থেকে বাদ যাননি দেশসেরা ব্যাটসম্যান তামিম ইকবালও। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর পক্ষ থেকে নিজের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ বেঁছে নিয়েছেন তামিম। তামিমের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

একনজরে তামিমের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ: শচীন টেন্ডুলকার (ভারত), বীরেন্দর শেবাগ (ভারত), বিরাট কোহলি (ভারত), রিকি পন্টিং (অস্ট্রেলিয়া), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রি: কা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, ভারত), ওয়াসিম আকরাম (পাকিস্তান), শোয়েব আখতার (পাকিস্তান), গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া), মুত্তিয়া মুরালিধুরন (শ্রীলঙ্কা)।