আজ রবিবার, ২ জুন ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এর পঞ্চম ম্যাচে বাংলাদেশ তাদের বিশ্বকাপ ২০১৯ এর প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে! 

 বাংলাদেশের এই বিশ্বকাপে এটাই প্রথম ম্যাচ হলেও সাউথ আফ্রিকার আজকে দ্বিতীয় খেলা ছিল। এর আগের খেলায় ইংল্যান্ডের কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারার কারনে তাদের জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল।

সকালে সাউথ আফ্রিকা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। যথারীতি তামিম এবং সৌম্য বাংলাদেশের ইনিংসের সূচনা করেন। দলগত ৬০ রানে তামিম প্রথম আউট হওয়ার পরে মাঠে আসেন সাকিব আল হাসান।  সৌম্য ৪২, সাকিব ৭৫, মুশফিক ৭৮, মাহমুদুল্লাহ ৪৬ এবং মোসাদ্দেকের ২০ বলে ২৬ রানে বাংলাদেশ ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩০ রান করতে সমর্থ হয়। সাউথ আফ্রিকার পক্ষে তাহির, মরিস এবং ফেহ্লুকাইয় ২ টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৯ রান করতে সমর্থ হন। ডি কক ২৩, মারকারাম ৪৫, ডু প্লেসিস ৬২, মিলার ৩৮, ভ্যান দার দুসসেন ৪১ এবং ডুমিনি ৪৫ রান করতে  সমর্থ হন। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজ ৩ টি,  সাইফুদ্দিন ২ টি, মিরাজ এবং সাকিব ১ টি করে উইকেট সংগ্রহ করেন।

 ৫ম ম্যাচ, লন্ডনে আইসিসির ক্রিকেট বিশ্বকাপ, ২ জুন ২০১৯
 

টসঃ সাউথ আফ্রিকা (ফিল্ডিং)

বাংলাদেশ ৩৩০/৬
 
দক্ষিন আফ্রিকা
৩০৯/৮ (৫০ ওভার, টার্গেট ৩৩১)
বাংলাদেশ ২১ রানে জয়ী